দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও তাঁর ঘোষিত ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম চালাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। এরই অংশ হিসেবে আজ সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহŸায়ক শরীফ উদ্দিন জুয়েল দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহŸায়ক শরীফ উদ্দিন জুয়েল উপস্থিত নেতা-কর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা এবং একদলীয় শাসনব্যবস্থার বিপরীতে এই কর্মসূচি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একটি বলিষ্ঠ পদক্ষেপ।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমেই এ দেশে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবর্তন সম্ভব। মানুষের সহযোগিতা, সচেতনতা এবং ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো গণতান্ত্রিক রূপান্তর দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাতির এই সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহŸাান জানান তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচী ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহŸায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক আবিদ হাসান মন্টি সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

