Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় আত্রাই নদীর ধারে পড়ে ছিল নবজাতক শিশুর মরদেহ

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর ধার থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের প্রসাদপুর বাজার মসজিদ ঘাটের অদূরে নদীর পাড়ে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি জানান,“নদীর ধারে পড়ে থাকা নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।”

তবে নবজাতকটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে মঙ্গলবার সকালে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই নজরুল ইসলাম।

এমন নির্মম ঘটনায় এলাকাজুড়ে চরম বিষাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।