Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক শারমিন

স্টাফ রিপোর্টার,নড়াইল
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের লক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সোমবার (২২সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা প্রথমে ইতনা,কুন্দশী এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ,সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সচিব শিমুল হাসান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, এসএম শরিফুল ইসলাম আক্কাস,রেজাউল করিম,লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান,সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী,পূজা উদযাপন পরিষদ লোহাগড়া পৌর কমিটির সভাপতি কিশোর রায়,শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রূপক মুখার্জিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পূজা মন্ডবের স্বেচ্ছাসেবকদের খোঁজ-খবর নেন এবং নির্বিঘ্নে দূর্গা পূজা উদযাপনের জন্য নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।