Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপসা নদীতে ভেসে উঠল অজ্ঞাতনামা ১ ব্যক্তির ম/রদেহ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা নদীর তীরে ভেসে উঠেছে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)খুলনা শিপইয়ার্ডের ১ নম্বর জেটির পাশে লাশটি দেখতে পান দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীরা।

লাশটি দেখতে পাওয়ার পরপরই বিষয়টি শিপইয়ার্ড কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় লবনচরা থানা পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিষয়টি জানানো হয়েছে নৌ পুলিশকেও, যারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “লাশটি পুরুষ ব্যক্তির এবং এটি নদীতে ভেসে এসেছিল। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

লাশটি কবে বা কীভাবে নদীতে এসেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।