Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় সায়েন্স অলিম্পিয়াডে যশোরের রুফফাহ

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি


আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার্থীদের গৌরবের ধারা অব্যাহত রাখতে আবারও যশোরের এক কৃতি শিক্ষার্থী যুক্ত হয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায়। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুফফাহ নূর জারিয়াহ আসন্ন ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)-এ অংশ নিতে আগামী ২২ নভেম্বর রাশিয়া যাচ্ছেন।

জাতীয় পর্যায়ে আয়োজিত ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ অসাধারণ সাফল্যের পর রুফফাহ দেশব্যাপী আয়োজিত একাধিক ক্যাম্প ও প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের ৬ সদস্যবিশিষ্ট জাতীয় দলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। সারাদেশের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে কঠিন প্রতিযোগিতার ধাপ পেরিয়ে রুফফাহ এই গৌরব অর্জন করেন।

রুফফাহ নূর জারিয়াহ এর আগে ২০২৪ সালে, দশম শ্রেণিতে পড়া অবস্থায় ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াডে-তেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন।

তিনি যশোরের খাজুরা এমএন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন ও ঝিকরগাছা মহিলা কলেজের প্রভাষক মমতাজ পারভিনের জ্যেষ্ঠ কন্যা। দুই বোনের মধ্যে রুফফাহ বড়। তার ছোট বোন জারিফাহ নূর জাইয়ান, যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

রুফফাহ’র বাবা মো. জামাল হোসেন বলেন, “রুফফাহ ধাপে ধাপে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে। আমরা গর্বিত, সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।”

রুফফাহ’র মা মমতাজ পারভিন বলেন, “আমার মেয়ের স্বপ্ন বুয়েটে পড়াশোনা করা এবং একজন গবেষক হওয়া। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় খুব আগ্রহী এবং লক্ষ্য স্থির।”

রাশিয়ায় অনুষ্ঠেয় এই অলিম্পিয়াডে বিশ্বের অসংখ্য দেশ অংশ নেবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে লাল-সবুজের পতাকা উড়াবে যশোরের এই মেধাবী মুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।