Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

‘শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ ও গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

বক্তারা জানান, জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে যা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

টিকাদানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন শেষে টাইফয়েড টিকাদান কর্মসূচিকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।