Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

ফেনী প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সফরাবাদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফরাবাদ গ্রামের মৃত আবদুল গফুরের দুই ছেলে বাহারুল আলম ও মালদ্বীপ প্রবাসী শরিফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২০ সেপ্টেম্বর শরিফুল ইসলাম মালদ্বীপে ভিসা জটিলতার কারণে পুলিশের হাতে গ্রেফতার হন। এ খবরে তার বোনকে সান্ত্বনা দিতে শরীফুলের আত্মীয় মো. মামুন ও অন্যান্য স্বজনরা তার বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগে বলা হয়, শরিফুলের অনুপস্থিতির সুযোগে তার ভাই বাহারুল আলম, তার স্ত্রী জোসনা আক্তার এবং তাদের ভাড়াটে সন্ত্রাসীরা মিলে শরীফুলের স্ত্রী লুৎফুন নাহার শিল্পী, ভাই মো. মামুন, বোন রেখা আক্তার ও ভাগ্নি নিপু আক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের মারধর ও কুপিয়ে জখম করা হয়।

আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় আহত লুৎফুন নাহার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।