Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চিতলমারী 
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিতলমারীতে বিএনপির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চিতলমারী এস. এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোজাফফর হোসেন,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু,
বিএনপি নেত্রী রুনা গাজী,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. অসীম কুমার সমাদ্দার,সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক,
ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহমান গাজী,ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোয়াব আলী শেখ,উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন,
সদস্যসচিব শেখ আসাদুজ্জামান,উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জহরলাল সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান,সদস্যসচিব কাশিনাথ বৈরাগী।

সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের সম্প্রীতির মনোভাব নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে হবে এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।