Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইসলামী আন্দোলনের প্রার্থীদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার নড়াইল
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। বুধবার (২৪সপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়ার রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-ইসলামী আন্দোলনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ খান বেলালী।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, সেক্রেটারি হেলাল উদ্দিন মন্ডল,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলনের লোহাগড়া শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মাওলানা তাজুল ইসলাম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি লোহাগড়া ও নড়াইলবাসীর পাশে থাকতে চাই। একটি ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতাম। প্রায় আট বছর চাকরি থাকতেও তা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে যোগদান করেছি। ইসলামী আন্দোলনের নীতি আদর্শে বিশ্বাসী হয়ে আমি এই দল থেকে জনকল্যাণে কাজ করতে চাই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।