Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন 

দাউদ রানা,চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা,চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রান্তিক মানুষের দোরগোড়ায় ১৩টি সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের চৌহালীতে  ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ (বুধবার , ২৪
সেপ্টেম্বর )সকালে  এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মো: মোস্তাফিজুর রহমান ।

মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে উপজেলা  প্রশাসন থেকে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন,চৌহালী   উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা, সহ সভাপতি মো: শহিদ তালুকদার,  বিএনপি নেতা আব্দুর রহমান মোল্লা,ভুমি সহায়তা কেন্দ্রের পরিচালক ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: রেজাউল করিম মুন্সী,জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিয়াজ হোসেন,  কাজী মো: আমিরুল ইসলাম,  ভুমি অফিসের কর্মরত মো: ছানোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন মোল্লাসহ  বিভিন্ন দপ্তরের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সেবা কেন্দ্র পর্যায়ক্রমে  বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র চালু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মো: মোস্তাফিজুর রহমান  জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে।

তিনি আরও জানান, ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। এখান থেকে উপজেলা ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।