Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌ’ন হ’য়রানির অ”ভিযোগ

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীর এক স্কুলছাত্রীকে নিয়ে যৌনহয়রানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকের অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

গত সোমবার সকালে এই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে নিজ রুমে ডেকে নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ( নাম গোপন রাখা হলো)  ছাত্রীকে কুপ্রস্তাব ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় প্রধান শিক্ষক জাহিদুল  ইসলাম। ঘটনাটি স্কুলের  শিক্ষিকা বন্যা খাতুন কে জানালে তারা কোন গুরুত্ব দেয়নি।

এরই জের ধরে বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বহিস্কারের দাবীতে ক্লাস বন্ধ দিয়ে আন্দোলন শুরু করে।। এক পর্যায়ে  বিদ্যালয় থেকে পালিয়ে যায় প্রধান শিক্ষক। পরে প্রধান শিক্ষকের কিছু সমর্থক বহিরাগতরা ছাত্রদের উপর হামলা করে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়। হামলার পর অভিভাবকরা এসে ছাত্রদের পাশে দাড়ালে পালিয়ে যায় বহিরাগতরা। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী  সাহিনা নামের এক ছাত্রী বলেন, আমি ওই দিন হেড সারের রুমে ছিলাম। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার বান্ধবীর শরীরের হাত দিচ্ছে এবং ওড়না ধরে টান মারে। ওইদিনই আমরা স্কুলের  সহকারী শিক্ষিকা বন্যা মেডামকে জানায়।

স্কুল শিক্ষিকা বন্যা বলেন, আমাকে মেয়েরা বিষয়টি বলেছিলো। আমি ওদের পরামর্শ দিয়েছিলাম অভিভাবকদের ডেকে এনে লিখিত অভিযোগ দিতে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। শিক্ষার্থী, স্থানীয়দের সাথে কথা বলব। বিষয়টি নিয়ে একটি আমরা তদন্ত করব। শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।