Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভাব’র ১৪ লাখ টাকার সহায়তা

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭২ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ১৪ লাখ টাকার সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন, সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ।

সহায়তার মধ্যে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে ৯ লাখ ৩০ হাজার টাকা, ৭২ জন শিক্ষার্থী পেয়েছে ৪ লাখ ১১ হাজার টাকার শিক্ষাবৃত্তি এবং স্কুলব্যাগ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং ভাব ইউএসএ-এর আর্থিক সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি বজলুর রহমান খান, স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।