Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ওয়াইএমসিএ’র যৌথ আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আজাহার আলী, বগুড়া
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

আজাহার আলী, বগুড়া

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার ও এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি বলেন, “শিক্ষাঙ্গন একটি পবিত্র স্থান। শুধু ভালো শিক্ষার্থী হওয়াই যথেষ্ট নয়, সৎ ও আদর্শ নাগরিক হতে হলে সহশিক্ষা কার্যক্রমেও দক্ষতা অর্জন জরুরি।”

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি মিস অর্পণা প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী ভিভিয়ান রিয়ন মারান্ডী ও সংস্থার কার্যনির্বাহী সদস্য সৌরভ বিশ্বাস।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। চেষ্টা, একাগ্রতা ও অধ্যবসায় থাকলে যেকোনো শিক্ষার্থী সফল হতে পারে। এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের প্রেরণা যোগায় এবং জাতি গঠনে সহায়তা করে।” পরে তিনি এসএসসি ও এইচএসসিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা যোগাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।