Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিবিপ্রবিতে জনবল নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারো কাছে এমন অভিযোগ বা তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি জনবল নিয়োগ সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কোনো অভিযোগ থাকে, তবে তা সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ আগামী ২২ অক্টোবর ২০২৫-এর মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।