Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র নেতার লিফলেট বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে ধানের শিষে ভোট চাইলেন বিএনপি’র নেতারা।

২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকত প্রধান অতিথি হিসেবে এতে নেতৃত্ব দেন। এ সময় উপজেলা বিএনপি’র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একাধিক পথ সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি -১ (কাঠালিয়া রাজাপুর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আমিন খোকন, বিএনপি নেতা মুজিবুল হক পান্না গোলদার, মোঃ রেজাউল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীন, আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা সুমন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আমুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ খোকন সরদার, আমুয়া শহীদ রাজার ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মামুন পোদ্দারসহ অনেকে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।