Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জিয়াউল হক (৫২) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

রোববার রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পুর্বপাড়া গ্রামের ধর্মদহ নূরানী হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে মাদকসহ তাকে করে। সে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুরের কোম্পানী কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জিঞ্জাসাবাদে আটক আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করার কথা স্বীকার করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরে মাদকসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে দেওলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।