Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নুরাল পাগলার মরদেহ পোড়ানোয় সহায়তায় রাসেল নামে এক যুবক গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর কাজে শুকনো খড়ি দিয়ে সহায়তা করার অভিযোগে রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের খুদিরাম সরকার পাড়ার আঃ সামাদ মন্ডলের ছেলে।

(২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৬’৪০ টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের এ বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব জানান, গ্রেফতারকৃত যুবককে আজ (সোমবার) রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, নুরাল পাগলার লাশ পোড়ানোর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে যুবক রাসেল মন্ডল নুরাল পাগলার মরদেহ যাতে ভালোভাবে জ্বলে সে জন্য আগুনে শুকনো খড়ি দিয়ে সহায়তা করছে। ফুটেজের উপর ভিত্তি করে তাকে শনাক্ত করে নুরাল পাগলার ভক্ত আজাদ মোল্লার দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, নুরাল পাগলার ইস্যুতে মোট দুইটি মামলা দায়ের হয়। এর মধ্যে সোমবার পর্যন্ত পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাংচুর মামলায় ১৬ জন এবং দরবারে হামলা, ভাংচুর, লুটপাট, হত্যা মরদেহ পোড়ানো মামলায় ১১ জন সহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অন্যান্য অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কোন নিরপরাধ ব্যাক্তি যেন গ্রেফতার বা হয়রানি না হয় সে বিষয়ে পুলিশ সম্পূর্ণ সতর্কতার সাথে কাজ করছে।

ছবি সংযুক্ত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।