Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে কাদাকাটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি কাদাকাটি ইউনিয়ন পরিষদে অবশেষে প্রশাসক নিয়োগ করা হলো। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১০ জন অনাস্থা জ্ঞাপন করেন। এ সংক্রান্ত অভিযোগ পত্র বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারে প্রেরন করেন। বিক্ষুব্দ জনগণ পরিষদে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়।

বিএনপি ও সাধারণ মানুষ তাকে অপসারণ ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয় ভেটেনারী সার্জন ডাঃ আব্দুস সালামকে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় এক পত্রে পরিষদকে সচল রাখাসহ জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ আগস্ট ২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭,৯৯,০০৪৪ ১৬-৬৮৪ নং পরিপত্রের ৩য় নং অনুচ্ছেদের আলোকে উপজেলা সমাজ সেবা অফিসারকে প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।