Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পূজা মণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসক ডা. কাজি নাজিব হাসান

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক ডা. কাজি নাজিব হাসান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি একে একে রামপুপুর, উলাশী, হাড়িখালি, গোগা, গোগা পশ্চিমপাড়া, বাগআঁচড়া ও সামটা পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা, সজ্জা ও পরিবেশ ঘুরে দেখেন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

ডা. কাজি নাজিব হাসান বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রেখে সবাইকে একসঙ্গে উৎসব উপভোগ করার আহ্বান জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহারিয়ার মঞ্জু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, বাগআঁচড়া বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের অনেক নেতাকর্মী।

স্থানীয় পূজা মণ্ডপ আয়োজকরা উপজেলা প্রশাসকের এই সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।