ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নলছিটি উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ টিকা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক, ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত সিকদার, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনোয়ার হোসেনসহ আরো অনেকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ, যা প্রাণীদের দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। কুকুর-বিড়াল এসব প্রাণীর মাধ্যমে জলাতঙ্ক রোগ বেশি ছড়ায়।তাই জলাতঙ্ক প্রতিরোধের জন্য ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

