Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা লাইব্রেরি হোক জ্ঞানের বাতিঘর , ইউএনও

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরি হোক এ জনপদের জ্ঞানের বাতিঘর, হোক জ্ঞানপিপাসু মানুষের একমাত্র ঠিকানা এ প্রত্যাশা ব্যক্ত করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

তিনি বলেন,একটি লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি নতুন প্রজন্মকে আলোকিত করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণরা দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারবে।”

ইউএনও রাসেল ইকবাল আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরি গড়ে তোলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পাঠচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই লাইব্রেরি অচিরেই আলফাডাঙ্গার মানুষের জন্য সত্যিকারের জ্ঞানের বাতিঘর হয়ে উঠবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ উদ্যোগ আগামী প্রজন্মকে বইপড়ায় আগ্রহী করে তুলবে এবং একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।