Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে নেহালপুর স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সরকারি মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।

ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় নেহালপুর স্কুল এন্ড কলেজ নির্ধারিত সময়ে ১-১ গোল সমতায় থাকার পর ট্রাইবেকারে ৩-১ গোলে ঝাঁপা আলিম মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম ও মনিরামপুর প্রেসক্লাব সভাপতি এস.এম. মজনুর রহমান।

 

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দলসহ বিভিন্ন প্রতিযোগিতায় সেরা হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।