Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দীর্ঘ দুই যুগ পর মামলা থেকে অব্যাহতি পেলেন–এম এ এইচ সেলিম ‎

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাটে দীর্ঘ দুই যুগ পর জননিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর সবুর এর আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। আদালত পূর্ণাঙ্গ শুনানি শেষে মামলা থেকে সেলিমসহ ১৩ জনকে অব্যাহতি প্রদান করেন।


‎আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে রেলরোড সংলগ্ন আওয়ামীলীগের অফিস ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম সহ ৩০-৩৫ জনের নামে নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৩ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করেন।

‎আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, মামলাটির এম এ এইচ সেলিম সহ ১৩ জন আসামি ছিলেন। ২০০১ সালের জননিরাপত্তা আইনের মামলাটি দীর্ঘদিন আদালতে স্থগিত অবস্থায় ছিল। অতিরিক্ত দায়রা জজ আদালত-১ আজ পূর্ণাঙ্গ শুনানি শেষে এই মামলার দায় থেকে অব্যাহতি দেয়। দীর্ঘদিন পর এই মামলা থেকে আদালত অব্যাহতি দেওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানান এই আইনজীবী।

‎সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেন, দীর্ঘদিন মামলাটি স্থগিত অবস্থায় ছিল। তারপর নিরপেক্ষ সরকার আসার পর বিজ্ঞ আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ও আয়না ঘরে নেওয়ার হুমকির কারণে আমি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলাম। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি আবারও নির্বাচন করব।

‎এম এ এইচ সেলিম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিলেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।