Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ৮ম চীন মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কা, রেলিং ভেঙে ক্ষতিগ্রস্ত

পিরোজপুর প্রতিনিধি 
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া ৮ম চীন মৈত্রী সেতুতে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ছয়টার দিকে দ্রুতগামী ভ্যানটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ব্রিজের রেলিংয়ের বড় একটি অংশ ভেঙে যায়। ঘটনার পরপরই চালক ও হেল্পার গাড়ি ফেলে পালিয়ে যায়।

 

এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সড়ক ও জনপদ বিভাগের পিরোজপুর প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।