শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শাহাদাৎ হোসেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, ডা. এম. আর. ফরাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা কমিটির সভাপতি ডা. আবুল কালাম কাজি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোঃ শোয়েব হোসেন গাজী, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।

