Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তের শূন্যরেখায় বৃদ্ধের মরদেহ স্বজনদের দেখার সুযোগ করে দিল বিজিবি-বিএসএফ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
অক্টোবর ১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। যশোরের শার্শার ধান্যখোলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে বসবাসরত জব্বার মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ তার বাংলাদেশি আত্মীয়-স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দেন বিজিবি ও বিএসএফ।

বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা কোম্পানি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-২৫/৬-এস সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকার বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে গত ৩০ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর খবর পেয়ে তার বাংলাদেশি স্বজনরা বিএসএফের কাছে মরদেহ দেখার আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে।

লে. কর্নেল সাইফুল্লাহ আরও জানান, বৈঠকের মাধ্যমে শূন্যরেখায় মরদেহ স্বজনদের দেখার ব্যবস্থা করা হয়। পরে দাফনের জন্য মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা নিজ বাড়িতে ফিরে যান।

এ সময় উপস্থিত ছিলেন ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের মোস্তফাপুর ক্যাম্প কমান্ডার সঞ্জয় কুমার রায়।

স্থানীয়রা জানান, সীমান্তে এ ধরনের উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যে মানবিক সম্পর্ক আরও জোরদার করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।