শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু চিতলমারী উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি চরবড়বাড়িয়া, গোড়া, নালুয়া, ডুমুরিয়া এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় অ্যাডভোকেট দিপু বলেন, “বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কে হিন্দু কে মুসলিম সেটি বড় কথা নয়, আমাদের পরিচয় আমরা বাঙালি। আমরা চাই, চিতলমারীসহ দেশের সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হোক।”
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি, অ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, অ্যাডভোকেট সমর পাণ্ডে, অ্যাডভোকেট এনায়েত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জহরলাল সরকার, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার সরদার, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোয়াব আলী শেখ, চব্বানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

