Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা উপলক্ষে এম এ সালাম এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি

‎শারদীয় দুর্গোৎসবে বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গত রবিবার সকাল থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন এর সময়ে জেলা বিএনপি সহ উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

মহা নবমীতে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য বাগেরহাটের সব প্রান্তে ছুটে বেড়াচ্ছি।

এসময়ে তিনি রামকৃষ্ণ আশ্রম সহ পরিদর্শনকৃত পূজা মন্ডপ গুলিতে ব্যাক্তিগত ভাবে অনুদান প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।