Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় কোস্ট ফাউন্ডেশ’র উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া

মনপুরা (ভোলা) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় পূর্বাভাস মূলক সতর্কতা বিষয়ক কমিউনিটি ভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিপিপি’র অংশগ্রহনে স্টার্ট নেটওয়ার্ক’র সহাযোগিতায় ইউনিয়ন ভিত্তিক মহড়াটি বাস্তবায়ন করে উপজেলা কোস্ট ফাউন্ডেশন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের এআর খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা কোস্ট ফাউন্ডেশনের সিনিয়র কো অর্ডিনেটর মোঃ ইউনুস’র সভাপতিত্বে মহড়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।

মহড়ায় ঘূর্ণিঝড় পূর্বাভাস সম্পর্কে প্রচারনা, সতর্কতা বিষয়ক ধারনা, ঘূর্ণিঝড় সময়কালীন প্রস্ততি, ঘূর্ণিঝড়ের তান্ডব ও ক্ষয়ক্ষতি, এবং ঘর্ণিঝড় পরবর্তি উদ্ধার কাজ সম্পর্কে স্বচিত্র ধারনা দেয়া হয়। মহড়ায় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী’র (সিপিপি) সদস্য ও যুব রেড ক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,  সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ সিরাজ পালোয়ান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মোঃ অলি উল্লাহ মাস্টার, এআর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, দৈনিক সময়ের আলো প্রতিনিধি রাকিবুল হাসান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।