Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিন নেতার নির্বাচনী ভাবনা গণমাধ্যমে প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার চার ইউনিয়ন) আসনে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী নেতার নির্বাচনী ভাবনা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সোমবার (১৩ অক্টোবর) পৃথক সময়ে তাঁরা স্থানীয় বিভিন্ন স্থানে স্যাটেলাইট টেলিভিশনের সাক্ষাৎকারে নিজেদের অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেন।

 

সকাল ১০টায় কাজিপুর উপজেলার মেঘাই আহম্মেদ আলী এতিমখানা মাঠে প্রথমে নির্বাচনী ভাবনা তুলে ধরেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। তিনি বলেন, “আমি ত্যাগী কর্মী হিসেবে দলের হয়ে বহুবার জেল খেটেছি। অতীতে মনোনয়ন না পেলেও দলের প্রতি অটল থেকেছি। এবার আশা করি দল আমাকে সুযোগ দেবে। নির্বাচিত হলে চরাঞ্চলের নদীভাঙন রোধ, শিল্প-কারখানা স্থাপন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবো।” তাঁর বক্তব্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

 

দুপুর ১২টায় সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া বাজারে সাক্ষাৎকার দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনি বলেন, “আমি কাজিপুরের মেয়ে—এই মাটিতেই আমার শেকড়। ২০১৮ সালে দল আমাকে ধানের শীষের প্রার্থী করেছিল, কিন্তু প্রহসনের নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার জনগণের ভালোবাসা নিয়ে পরিবর্তিত প্রেক্ষাপটে প্রস্তুত হয়েছি। দল মনোনয়ন দিলে চরাঞ্চলের উন্নয়ন, নদী শাসন এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে কাজিপুরকে নতুনভাবে গড়ে তুলবো।”

 

এরপর বিকেল ২টায় কাজিপুরের আলমপুর চৌরাস্তা মোড়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। তিনি বলেন, “দলের জন্য ১৭ বছর ধরে জেল-জুলুম, হামলা-মামলা সহ্য করেছি। ২০২০ সালের উপনির্বাচনেও মনোনয়ন পেয়েছিলাম। এবারও কাজিপুরের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে আছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি চরাঞ্চলবাসীর দাবি অনুযায়ী ‘যমুনা উপজেলা’ গঠনে কাজ করবো। নদীতীরবর্তী সড়ক নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ ও বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবো।”

 

তিন নেতার নির্বাচনী ভাবনা গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।