Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ১৩, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন।

 

সভায় আরও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সতীশ চন্দ্র মণ্ডল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক শেখ বদিউজ্জামান, সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ প্রমুখ।

 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।