Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ১৫, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

“হাত ধোওয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো বাগেরহাটের কচুয়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ রায়হান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা মিজানুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মণ্ডল, একাডেমিক সুপারভাইজার মেহেদি মান্না, কচুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে নানা সংক্রামক রোগ থেকে নিজেকে এবং সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব। তারা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শিত হয় হাত ধোয়ার প্রায়োগিক প্রদর্শনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।