Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে স্বর্ণ চোরাকারবারি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শীর্ষ স্বর্ণ চোরাকারবারি শেখ শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনি’কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার (১৫ আগষ্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে শহরের কাটিয়া নারকেলতলা মোড়স্থ সাজিদ মোটরস নামের একটি মোটরসাইকেল শোরুম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিউল্লাহ মনি (৪৯) দক্ষিণ কাটিয়ার মাষ্টারপাড়া গ্রামের শেখ মোশাররফ হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিউল্লাহ মনিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তার বিরুদ্ধে কলারোয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
২০২৩ সালের ২০ মার্চ শফিউল্লাহ মনিকে ধরিয়ে দিতে বা তথ্য দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেয় সাতক্ষীরা জেলা পুলিশ।

শেখ শফিউল্লাহ মনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার আরেক স্বর্ণ ও মাদক চোরাকারবারি আলফার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সীমান্ত জুড়ে দুজনের রয়েছে বিশাল চোরাচালান নেটওয়ার্ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।