হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বিজিবি-১৪ সীমান্তে ০৩ জন চোরাকারবারীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।
গতকাল বুধবার (১৫ অক্টোবর) বিজিবি-১৪ সূত্রে জানা যায়,বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো.এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উদয়শ্রী এবং উত্তরচকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে ৩শ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন চোরাকারবারী (ক) মো.আনোয়ার হোসেন(৩০), পিতা-মো.ফারুক হোসেন,(খ) শ্রী শান্ত বর্মন,পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন উভয়ের গ্রাম-উদয়শ্রী,পোষ্ট-খেলনা,(গ) মো. আতাবুল ইসলাম(৪০),পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোষ্ট-জগদল, সকলের থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ আটক করেন।
এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ০১ জন চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক পৃথক ০২টি মামলা দায়ের করা হয়।আটককৃত মাদক দ্রব্যের সিজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ অধিনিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত আছে।

