স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলার নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলীর পিতা প্রবীণ মুরব্বি আলাউদ্দিন শিকদার বার্ধক্যজনিত কারণে বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
তিনি ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মো. ইউনুছ আলী, চিতলমারী উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নাসহ বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

