মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে মোল্লাহাটে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পনির পক্ষ থেকে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়ে। আজ শুক্রবার বাদ জুম্মা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে নিকটস্থ আল মাদরাসাতুল আরাবিয়া আল ইসলামিয়া ও এতিমখানার মসজিদে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের মাগফেরাতের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে সাধারণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়াও এতিমখানার প্রায় ৫০০ জন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। উক্ত আয়োজনে মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও প্ল্যান্ট ম্যানেজার আফছানুল তানভীর, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আরিক ইয়াসীর রুশদী, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আবীরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন ।

