মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন মনোহরপুর কাছারীবাড়ি গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে ইছা সরদার (৪৪) এবং খাকুন্দী গ্রামের আব্দুর কুদ্দুস আকঞ্জির ছেলে একরামুল আকঞ্জী (৩৮)।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ইছা সরদারের কাছ থেকে ৬০ গ্রাম এবং একরামুল আকঞ্জীর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

