Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে তথ্য অধিকার নিশ্চিতকরণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
অক্টোবর ১৬, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে মনিরামপুরে দুই দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ হওয়া এই কর্মশালা আয়োজন করে ‘রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ’ (রিইব) হোপ প্রকল্পের মাধ্যমে, অর্থায়ন করেছে “নেটজ বাংলাদেশ”।

 

মনিরামপুর পৌর শহরের মুনলিট ক্যাফে হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা সিএসও অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী শাহাজান নান্নু। প্রশিক্ষণের সঞ্চালনা করেন রিইব প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রিইব-এর উপ-পরিচালক রুহি নাজ।

 

প্রশিক্ষণে বক্তব্য রাখেন সিএসও’র সভাপতি অনুপমা মিত্র, উপজেলা সিএসও’র সম্পাদক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, সাবেক কাউন্সিলর গীতা রানী কুন্ডু প্রমুখ। তথ্য অধিকার আইনের ব্যবহারিক এবং তাত্ত্বিক দিকগুলো তুলে ধরেন রিইব হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানী।

 

কর্মশালায় অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন, বিধিমালা, স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বাধ্যবাধকতা, তথ্যের জন্য আবেদন প্রক্রিয়া, প্রদানের সময়সীমা, আপিল প্রক্রিয়া এবং তথ্য প্রদানে অস্বীকৃতির বিষয়গুলো উদাহরণসহ বিস্তারিতভাবে শিখেছেন। প্রথম দিনে আইনের পটভূমি, গুরুত্ব, তথ্য কমিশনের নির্দেশিকা এবং প্রকাশযোগ্য ও অপ্রকাশযোগ্য তথ্য নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনে ব্যবহারিক সেশনগুলোতে কেস স্টাডি বিশ্লেষণ, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নিশ্চিত করার কৌশল এবং তথ্য প্রদানকারী কর্মকর্তার দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

প্রশিক্ষণের সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন বলেন, “এই ধরনের প্রশিক্ষণ তথ্য অধিকার আইনের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জনগণের তথ্য প্রাপ্তি আরও সহজ করতে সক্ষম হবেন।”

 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বাসন্তী রানী জানান, কর্মশালার মাধ্যমে তাদের তথ্য অধিকার আইন সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে এবং এটি তাদের দাপ্তরিক কাজে অত্যন্ত সহায়ক হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।