যশোর প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের পাঁচ কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে overall পাসের হার অন্যান্য বছরের তুলনায় কমে গেছে। এ বছর যশোর বোর্ডের পাসের হার মাত্র ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৬৪.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বৃহস্পতিবার শিক্ষাবোর্ডের হলরুমে ফলাফল প্রকাশকালে এ তথ্য জানান।
পরীক্ষায় শতভাগ পাসের তালিকাভুক্ত কলেজগুলো হলো:
ঝিনাইদহ ক্যাডেট কলেজ
যশোর কেশবপুরের মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়
সাতক্ষীরার বদহাটা মহিলা কলেজ
খুলনার মেলেটারি কলেজিয়েট স্কুল
খুলনার নেভি স্কুল অ্যান্ড কলেজ
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোছাম্মৎ আসমা বেগম বলেন, “এ বছর ফলাফল তুলনামূলকভাবে কম ভালো হলেও প্রকৃত মেধার বিকাশ ঘটেছে। ভবিষ্যতে আরও ভাল ফলাফল করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও কলেজ মনিটরিংয়ের মাধ্যমে শতভাগ পাসের হার বৃদ্ধির জন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে।”

