Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় বেসরকারি শিক্ষকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন

 তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

 তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

“ভিক্ষা নয় অধিকার চাই”, “শিক্ষকদের ন্যায্য দাবি, মানতে হবে মেনে নাও”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় কলেজ, স্কুল ও মাদ্রাসার বেসরকারি শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মইনুল ইসলামের সভাপতিত্বে এবং মোতাহিরুল হক শাহিন ও মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সফিকুল ইসলাম।

 

বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যাপিকা নিলুফার বানু, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, জগদীশ হালদার, শিক্ষক আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী, জাহাঙ্গীর হাসান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক আকবর হোসেন, অরুণ কুমার আইচ, মোঃ কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম, নূর মোহাম্মদ পাড়সহ অনেকে।

 

বক্তারা বলেন, “মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে বেসরকারি শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। সরকারি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারীর বেতনও এখন শিক্ষকদের চেয়ে বেশি।”

 

তারা অনতিবিলম্বে ২০ শতাংশ বাড়ি ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান। বক্তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।