Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় হোটেল রুমে প্রবেশ করে পর্যটক দম্পতিদের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

অশোক মুখার্জি (কলাপাড়া)  পটুয়াখালী
অক্টোবর ১৬, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি (কলাপাড়া)  পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে জোরপূর্বক প্রবেশ করে দু’টি কাপল রুমের পর্যটকদের ভিডিও ধারণ করার অপরাধে মো. হালিম (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধা ছেলে।

তিনি কুয়াকাটার হোটেল কেয়ার নামের একটি টিন সেটের ৪ কক্ষের হোটেল ভাড়ায় নিয়ে চালাতো।

জানা যায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত চারটার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যেপ্রনীত ভাবে দু’টি কাপল রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখায়।

অভিযোগকারী হোটেলের মালিক মো. শাকিল জানায়, আমাদের হোটেলে রাতে দু’টি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীররাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে পর্যটকদের ঢেকে কৌশলে রুমে প্রবেশ করে ভিডিও দারুণ করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করে ওই ভিডিও পাওয়া যায় পরে আমরা তাঁকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পর্যটকদের নিরাপত্তা সার্বক্ষণিক কাজ তকরছি এবং এই ধরনের অপরাধীদের জন্য এটা একটি বার্তা যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।