Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ১৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় কর্মসূচিকে সফল করতে কচুয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ডাকুয়া অলিউর রসুল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

সভা সঞ্চালনায় ছিলেন যুবদলের নেতা সিকদার মশিউর রহমান মুক্তা ও সদস্য সচিব মহিউদ্দিন শেখ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গজালিয়া ইউনিয়নের যুবদল নেতা আলামিন হোসেন, মঘিয়া ইউনিয়নের মো. রাকিব হোসেন, বাধাল ইউনিয়নের রাহুল হোসেন, রাড়িপাড়া ইউনিয়নের তমাল ও মেহেদী, ধোপাখালী ইউনিয়নের মিজান হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সভাপতি-সম্পাদকবৃন্দ।

সভা শেষে সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।