Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৫) বিকাল ৫টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ।
সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম।

সভায় বক্তারা বিএনপির ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি শেখ হাফিজুর রহমান বলেন,“জামায়াত ধর্মের নামে মিথ্যাচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

প্রধান বক্তা মো. হারুন আল রশিদ বলেন,“যুবদলসহ দলের নেতাকর্মীরা সজাগ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণের আস্থা পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মেজবাহ উদ্দিন, আটজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, উদয়পুর ইউনিয়নের সাবেক সভাপতি আলমগীর মোল্লা, বিএনপি নেতা কায়েম মোল্লা ও শরীফ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহিদ মোল্লা, কে. আর. কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব সর্দার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, যুবদল নেতা আনিস মোল্লা, কোদালিয়া ইউনিয়নের যুবদল নেতা আ. রহিম শেখসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।