Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজী মুন্সি খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি 
অক্টোবর ২৫, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি 

শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের মুন্সি খুরশিদ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাগাজী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টম কমিশনার এনামুল হক।
সঞ্চালনা করেন সাবেক বিএনপি নেতা মহসিন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ডিসিএটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সহযোগী মোরশেদ আলম প্রিন্স, ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বিএ, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবদল নেতা সাব্বির রায়হান তারেক ও দাতা সদস্য গোলাম আজম।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, সোনাগাজী পৌরসভার কর নির্ধারক জসিম খান, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আযাদ, মাস্টার নিজাম উদ্দিন, বিএনপি নেতা ফখরুল ইসলাম কিরণ, বিএনপি নেতা নুর হোসেন, ছাত্রদল নেতা জিয়া উদ্দিন হৃদয় এবং শিক্ষার্থী তাহমিনা ইয়াছমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।