Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতাকর্মীরা

জামালপুর প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের পাঁচ দফা দাবিতে চলমান ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা। এই দুর্ভোগে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।

 

রবিবার (২ নভেম্বর) সকাল থেকে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন ও সদস্য সচিব শাহারিয়া বাইজিদের নেতৃত্বে প্রায় অর্ধশত মোটরসাইকেল এবং বাইজিদের ব্যক্তিগত উদ্যোগে একটি পিকআপ ভ্যান দিয়ে শহরের বিভিন্ন স্থানে সাধারণ যাত্রী ও পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়।

 

শহরের আশেক মাহমুদ কলেজ, পাঁচ রাস্তা, বিজয় চত্বর, গেটপার, মহিলা কলেজ ও জামালপুর জেনারেল হাসপাতাল এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবীও মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহনে অংশ নেন।

 

আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন বলেন, “অটোরিকশা ধর্মঘটের কারণে মানুষ বিশেষ করে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তাই আমরা সকাল থেকেই সাধারণ মানুষের পাশে কাজ করছি, এতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। ভবিষ্যতেও ছাত্রদল জনগণের পাশে থাকবে।”

 

সদস্য সচিব শাহারিয়া বাইজিদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে। আজও সেই ধারাবাহিকতায় আমরা প্রায় ৫৫টি মোটরসাইকেল নিয়ে প্রায় এক হাজার সাধারণ মানুষ ও পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দিয়েছি।”

 

স্বেচ্ছাসেবী আফরিন জান্নাত আখি জানান, “ধর্মঘটের খবর পেয়ে আমরা আগের রাতে ফেসবুকে স্বেচ্ছাসেবীদের আহ্বান জানাই। অনেক মোটরসাইকেল চালক সাড়া দেন, ফলে আমরা অনেক মানুষকে সাহায্য করতে পেরেছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।