Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির খাজরায় শালিস বৈঠকে হামলার অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
নভেম্বর ৩, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে রেকর্ডীয় জমি জবরদখল সংক্রান্ত শালিসি বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের মৃত ইছাহক মোড়লের ছেলে ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোড়ল অভিযোগ করেন—রাউতাড়া মৌজার এসএ ও বিআরএস খতিয়ানভুক্ত প্রায় ১২ দশমিক ১২ একর জমির মূল মালিক ছিলেন মোবারক আলী মোড়ল। তিনি ১৯৮২ সালে ৪৩৬৩ নম্বর বণ্টননামার মাধ্যমে জমিটি সাত ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। ওই জমির অংশীদার হিসেবে আব্দুল মান্নান ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

কিন্তু সম্প্রতি স্থানীয় কৃষক লীগ সভাপতি রবিউল ইসলাম ও তার সহোদর ভাইয়েরা ওই জমি জবর দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন মান্নান। তিনি আরও জানান, গত ২৮ অক্টোবর লাঠিসোটা হাতে লোকজন নিয়ে তারা প্রায় ১ দশমিক ৭৩ একর জমি দখল করে চাষাবাদ শুরু করেন।

এ ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে রবিউল ইসলামের ভাইসহ পাঁচজনকে বিবাদী করে খাজরা ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু উভয় পক্ষকে নিয়ে ২ নভেম্বর শালিস বৈঠক আহ্বান করেন।

আব্দুল মান্নানের অভিযোগ, বৈঠক চলাকালে বিবাদী পক্ষ হঠাৎ তাদের ওপর চড়াও হয়ে শারীরিক হামলার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি বলেন, “আমাদের জমি রেকর্ডকৃত (ডিপি নং ১৩৭৮), খাজনাও নিয়মিত পরিশোধ করা হয়। তারপরও তারা জোরপূর্বক দখল নিতে চাইছে, এমনকি মামলা চলমান থাকা সত্ত্বেও হুমকি দিচ্ছে।”

এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বাদী পক্ষ।

এ বিষয়ে খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, “শালিস চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে বৈঠক স্থগিত করা হয়। পরে তাদের আদালতের শরনাপন্ন হতে বলা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।