Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা সংসদ আশাশুনি উপজেলা কমান্ডের এডহক কমিটি অনুমোদন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
নভেম্বর ৩, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আশাশুনি উপজেলা কমান্ডের সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ড। সম্প্রতি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।

 

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. মুনছুর রহমান।

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা স. ম. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা এম. গাউছুল হক ও বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনকে।

নতুন এডহক কমিটি আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয়ে দায়িত্ব গ্রহণ করেছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।