Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বানচালের চেষ্টা হলে বিএনপি দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত : মির্জা ফখরুল

যশোর প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভালোভাবে নির্বাচন দিন, ষড়যন্ত্র করলে পরিণাম ভালো হবে না।” তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, “বিএনপি রাজপথে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। জনগণের আস্থার ওপর দাঁড়িয়ে বিএনপি মা, মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই আমাদের অবমূল্যায়ন করলে ভুল হবে। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করা হয়, তার ভয়াবহ পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।”

 

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের উদ্দেশে বলেন, “রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবেন না। একটি মহল রাজনৈতিক পরিবেশকে ঘোলা করার পাঁয়তারা করছে। এর পরিণতি সুখকর হবে না।”

 

বিএনপি মহাসচিব বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। কিন্তু যদি ব্যর্থতার দায় নিয়ে সরকার বিদায় নেয়, সেটা বিএনপি চায় না। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বিএনপি জানে কিভাবে আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করতে হয়।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন নেই। এতে দেশ অস্থিতিশীল হতে পারে। গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করা থেকে সরকারকে বিরত থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, মফিকুল হাসান তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মির্জা ফখরুল বলেন, “মরহুম তরিকুল ইসলাম ছিলেন ক্ষণজন্মা নেতা। তিনি আদর্শের সঙ্গে আপস করেননি। শত নির্যাতনের মাঝেও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।”

সভা শেষে বিএনপি মহাসচিব যশোর জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।