Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির শোভনালীতে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বসুখালী হাফিজিয়া মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব দেছের আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা। এছাড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার গোলাম কিবরিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা ইসলামি জীবনব্যবস্থা প্রতিষ্ঠা, সামাজিক মূল্যবোধ রক্ষা ও সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।