স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে গ্রাম্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন স্কুলছাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহত দুইজন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের নড়াইল আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩নভেম্বর) সকালের দিকে সদর উপজেলার চৌগাছা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জন কে আটক করেছ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে চৌগাছা গ্রামের তকিবর বিশ্বাস, মাসুদ মোল্যা পক্ষ এবং তাদের প্রতিপক্ষ কামাল শেখ,তায়েব বিশ্বাস পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিরোধ চলে আসছে। এর জেরে কয়েক দিন যাবব দু’পক্ষে উত্তেজনা বিরাজ চলছিল। চলমান উত্তেজনার একপর্যায়ে মাসুদ মোল্যা পক্ষের তকিবর মোল্যা তার দুই সহযোগীসহ গত (১২নভেম্বর) রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কামাল শেখ পক্ষের কয়েক জন কে তাদের গতি রোধ ও মারপিট করে।
এ নিয়ে ক্ষুব্ধ মাসুদ মোল্যা পক্ষ বৃহস্পতিবার (১৩নভেম্বর) সকালে দেশীয় অস্ত্র নিয়ে কামাল শেখ পক্ষের লোকজনের বাড়িঘরে চড়াও হয়ে নির্বিচারে কুপিয়ে ও পিটিয়ে মহিলাসহ অন্তত ১৫ জন কে আহত করে। হামলা থেকে রক্ষা পায়নি কামাল শেখের মেয়ে নবম শ্রেণির ছাত্রী নাহিদা খাতুন ও। হামলাকারীরা তার মাথায় আঘাত করে। খবর পেয়ে নড়াইল সদও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানে গুরুতর আহত আকরাম (৫৫) এবং ইলমাত শেখ (৫০) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত বাকিদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজেদুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তকিবর বিশ্বাস, মাসুদ মোল্যা পক্ষ এবং কামাল শেখ, তায়েব বিশ্বাস পক্ষের মধ্যে বিরোধের জেরে কামাল শেখ পক্ষের ওপর এই হামলা হয়েছে। এতে জড়িত মাসুদ মোল্যাসহ ৪ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে,পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

